চিতলমারীতে বিএনপি নেতার প্রভাব
বীর মুক্তিযোদ্ধার ছেলের ধান কেটে নিল প্রতিপক্ষ
Advertisement
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চিতলমারীতে বিএনপি নেতার প্রভাব খাটিয়ে জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়া, চাঁদা দাবি ও হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। বাধা দেওয়ায় পুড়িয়ে হত্যা করে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার কুরমনি গ্রামের লিটন বড়াল। লিখিত বক্তব্যে লিটন বলেন, তিনি একজন সাধারণ মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা মৃত প্রতুল কুমার বড়ালের একমাত্র ছেলে। বাবার রেখে যাওয়া ফসলি জমি চাষাবাদ করেই তার পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। চলতি মৌসুমে কুরমনি মৌজার ৫৬৩ দাগের ১৮৩ নম্বর খতিয়ানের জমিতে তিনি বোরো ধান চাষ করেন। ৬ মে চিতলমারী সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মনিরুল ইসলাম খানের বড় ভাই লতিফ খান ৭-৮ জনকে নিয়ে ওই জমির পাকা ধান জোর করে কেটে নিয়ে যান।
