মানিকছড়িতে কোদালের কোপে স্ত্রী নিহত
স্বামী আটক
Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মানিকছড়ির পূর্ব গচ্ছাবিল এলাকায় স্বামীর বাড়িতে মাহিনূর আক্তার নামের এক গৃহবধূ খুন হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় খবর পেয়ে লাশ উদ্ধার করে মানিকছড়ি থানা পুলিশ।
নিহতের স্বামী আবুল কালাম জানান, সন্ধ্যায় তার সঙ্গে স্ত্রী মাহিনূরের ঝগড়া, বাগ্বিতণ্ডা ও মারামারি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে দুজনের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনূরের মাথায় আঘাত লাগে। এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মাহিনূর। একই কথা বলেন আবুল কালামের মা খাদিজা বেগম।
তবে নিহতের বাবা আবু তাহেরের দাবি তার মেয়ে মাহিনূরকে তারই স্বামী মো. আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের শাশুড়ি খাজিদা বেগমও জড়িত রয়েছে বলে তিনি জানান। নিহত মাহিনূর গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে এবং দুই শিশু পুত্র সন্তানের জননী। স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।
মানিকছড়ি থানা ওসি মাসুদ পারভেজ জানান, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকা স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন’।
