Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

দুই গোষ্ঠীর দ্বন্দ্ব

ভৈরবে টেঁটাযুদ্ধে আহত ১৫

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-সানি, হৃদয়, ফরহাদ, জহির, গোলাপ, ইসমাইল মিয়া, জুয়েল মিয়া, সগির আহমেদ ও রাজু মিয়া। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন। জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ময়দর মুন্সিবাড়ির সঙ্গে বধুর গোষ্ঠীর মধ্য দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে ময়দর মুন্সিবাড়ির ফরহাদের সঙ্গে একই বাড়ির মাসুমের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরপর দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা টেঁটা ও ইটপাটকেল ছোড়া যুদ্ধে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়দর মুন্সিবাড়ির স্থানীয় ইউপি সদস্য মেরাজ মিয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বধুর গোষ্ঠীর লোকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের পক্ষের ১০ জনের বেশি লোক আহত হয়েছে। বধুর গোষ্ঠীর বাদশা মিয়া বলেন, ময়দর মুন্সিবাড়ির মাসুম মিয়া আমাদের বংশের সঙ্গে মিলে যাওয়ায় তাদের বংশের মেরাজ মেম্বার ও ফরহাদ মিয়ারা মাসুমকে মারধর করে। এ ঘটনা কেন্দ্র করে দুপক্ষের মধ্য সংঘর্ষ সৃষ্টি হয়।

এ বিষয়ে ভৈরব থানার তদন্ত কর্মকর্তা লিমন বোস জানান, উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলায়মানপুর এলাকার ময়দর মুন্সিবাড়ির মাসুম মিয়ার সঙ্গে একই বংশের ফরহাদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম