|
ফলো করুন |
|
|---|---|
লোহাগড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম
লোহাগড়ায় শুক্রবার রাতে কোটাকোল ইউনিয়নের রাইপাশা এলাকায় সিরাজুল ইসলাম নামে সাবেক ইউপি সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সিরাজুল কোটাকোল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। কাজ শেষে সন্ধ্যায় সিরাজুল ও তার সহযোগী আকিদুল বাড়ি ফিরছিলেন। এসময় ওতপেতে থাকা ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের কুপিয়ে জখম করে। নড়াইল প্রতিনিধি
রাজাপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ঝালকাঠির রাজাপুরে শনিবার সকালে এটিএন নিউজের প্রতিনিধি মাঈনুল হক লিপুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, লিপুর ওপর হামলার ঘটনা পাঁচ দিন পেরোলেও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া
হয়নি। হামলার সঙ্গে জড়িতরা মাদক কারবারি হওয়া সত্ত্বেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। তিন দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি।
পাথরঘাটায় চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
বরগুনার পাথরঘাটায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও স্কুলশিক্ষক গোলাম কবির মধুর ওপর হামলা ও হুমকির অভিযোগ ওঠেছে। শুক্রবার বিকালে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে হুমকিসহ মারধর করেন। এ ঘটনায় মিলন মৃধা, শাহীন হাওলাদার, রিমন
মিয়া, রিয়াদ হাওলাদার ও দুলালসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।
বাউফলে ফের কৃষকদল নেতা বহিষ্কার
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার কৃষকদল বাউফল শাখার আহ্বায়ক তৌহিদুল ইসলামকে সংগঠনের প্রাথমিক পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশ্যে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে ফয়সালকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে নির্বাচনের সময় সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
