সুন্দরবনে শিকলবন্দি ৭ দিন
মুক্তিপণ দিয়ে ফিরলেন ১১ জেলে
Advertisement
বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ১১ জেলে এক সপ্তাহ শিকলবন্দি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। গত ৩ মে রাতে শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে। পরে ৫ মে আরেক দস্যু দল শরীফ বাহিনী বন্দুকযুদ্ধের পর জেলেদের নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং সুন্দরবনের গহীনে অজ্ঞাত স্থানে আটকে রাখে। শুক্রবার রাতে মুক্তিপণ পাওয়ার পর শরীফ বাহিনী তাদের ধানসাগর স্টেশন এলাকার আড়য়াবের নদীর মোহনায় নামিয়ে দেয়। পরে তারা প্রায় চার কিলোমিটার হেঁটে বাড়িতে ফিরে যান। ফিরে আসা জেলেদের একজন রুবেল হাওলাদার জানান, অপহরণের পর তাদের মারধর করে শিকলবন্দি করে রাখা হয় এবং জনপ্রতি ১ লাখ টাকা দাবি করা হয়। পরে দরকষাকষির মাধ্যমে ৭০ হাজার টাকা করে বিকাশে পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়। ফিরে আসা অন্য জেলেরা হলেন- ছগির, রাকিব, লুৎফর হাওলাদার, বাদল হাওলাদার, সজিব হাওলাদার, হাফিজুল, আলমগীর ফরাজী, ইয়াসিন হাওলাদার, রুবেল, দেব চন্দ্র।
