বরিশালে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর শান্ত পরিবেশে ফিরেছে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল। শুক্রবার রাতে বিএমএফ পরিবহণের বাস ভাঙচুরের পর সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এরপর থেকেই টার্মিনাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এতে বরিশাল বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী কাওসার হোসেন শাকিল ও বিএমএফ পরিবহণের চালক রাজা মল্লিক বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
ভাঙচুর হওয়া বাসের চালক রাজা মল্লিক জানান, উজিরপুরের ইচলাদী পাম্প থেকে তেল নেওয়ার পর বাস বের করার সময় বাসের সামনে কানে হেডফোন দিয়ে কথা বলছিলেন শাকিল নামের একজন ছাত্র। জানালা থেকে চিৎকার করে তাকে সরতে বললেও সে বাসের সামনে থেকে না সরলে হর্ন দেওয়া হয়। এ নিয়ে সে আমাদের সঙ্গে তর্কাতর্কি করে। আমার বাস নিয়ে মুকুন্দ দাস কালী বাড়ির সামনে পৌঁছলে রড, পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জন ব্যক্তি বাসের মধ্যে উঠে। এরপর আমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে পুরো বাসটি ভাঙচুর করে এই সন্ত্রাসীরা। এদিকে এ ঘটনার পর বাস টার্মিনালে শ্রমিক ও ছাত্রদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। এখন টার্মিনালের পরিস্থিতি স্বাভাবিক।
