Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ঠান্ডা পানি খাওয়ার ছলে ধর্ষণের চেষ্টা

মহেশপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মহেশপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি সাজ্জাদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার খালিশপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজ্জাদুল ইসলামের বাড়ি এসবিকের সুন্দরপুর গ্রামে। এর আগে ভুক্তভোগী নারী সাজ্জাদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। ওই নারী জানান, স্বামী আওয়ামী লীগ সমর্থন করায় সাজ্জাদুল ইসলামের সাথে পূর্ব পরিচিত ছিল। মঙ্গলবার সকালে স্বামী ও দুই সন্তান বাড়িতে না থাকার সুযোগে তিনি আমাদের বাড়িতে এসে ঠান্ডা পানি খেতে চান। আমি ফ্রিজ থেকে পানি নিয়ে আসতে গেলে সাজ্জাদুল আমাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সাজ্জাদুল তাদের হাতে দুই লাখ টাকার একটি চেক ধরিয়ে দিয়ে পালিয়ে যান। ওসি মেহেদী হাসান বলেন, সাজ্জাদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম