Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বেয়াইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে হত্যা

ফটিকছড়িতে মাথাবিহীন লাশ উদ্ধার

Advertisement

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফটিকছড়িতে বেয়াইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাট্টটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বেয়াই মো. সাফাকে আটক করা হয়েছে। নিহত লাকি আক্তার ওই এলাকার আব্দুল কাদেরের স্ত্রী ও চার সন্তানের জননী। অভিযুক্ত সাফা কালাপানিয়া এলাকার খামারবাড়ির বাসিন্দা। জানা যায়, শুক্রবার বিকালে লাকি আক্তার গবাদি পশু আনতে পাহাড়ি এলাকায় যান। সন্ধ্যার পর গরু ফিরে এলেও তিনি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পাহাড়ি নিচু জায়গায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বাড়ি নিয়ে আসলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একই উপজেলার একটি টিলা থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি রবিউল ইসলাম খান বলেন, বিকালে শিশুরা খেলা করার সময় টিলার ধারে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম