গোমস্তাপুরে মবিল কিনতে যাওয়া পুলিশ সদস্যকে মারধর
ঢাকায় বিএনপি নেতা গ্রেফতার
Advertisement
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোমস্তাপুরে এক পুলিশ কনস্টেবলকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টায় ঢাকার উত্তরার পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১২ দিন আত্মগোপনে থাকার পর গোমস্তাপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। পুলিশ জানায়, ২৬ এপ্রিল রহনপুর পৌর এলাকার খয়রাবাদে রায়হান ফিলিং স্টেশনে মবিল কিনতে গেলে নাচোল থানার কনস্টেবল শওকত হোসেনের সঙ্গে আব্দুল্লাহ আল রায়হানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ওই পুলিশ সদস্যকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। ঘটনায় কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন। একই ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারসহ তিনজনকে আগে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মামলায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আব্দুল্লাহ আল রায়হানকে আদালতে হাজির করা হয়েছে।
