পরীক্ষায় দেখতে না দেওয়ায় সহপাঠীকে ঘুসি
ভাণ্ডারিয়ায় পরীক্ষার্থী হাসপাতালে
Advertisement
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভাণ্ডারিয়ায় এসএসসি পরীক্ষায় সহপাঠীকে উত্তরপত্র দেখতে না দেওয়ায় এক পরীক্ষার্থীকে মারধর ও ঘুসি মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে ভাণ্ডারিয়া বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. সাকিব ও আহত মাহফুজ দুজনেই ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। মাহফুজ সাদি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালীন সাকিব সহপাঠী মাহফুজকে উত্তরপত্র দেখানোর জন্য চাপ দেয়। তবে মাহফুজ উত্তরপত্র দেখাতে অস্বীকৃতি জানায়। পরীক্ষা শেষে কেন্দ্রের ভেতরেই মাহফুজের ওপর চড়াও হয় সাকিব। একপর্যায়ে সাকিব মাহফুজের ডান চোখে ঘুসি মারে। এ সময় মাহফুজের চিৎকারে পরিদর্শক ও অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মাহফুজের মা আফরিন আক্তার বলেন, সামনে আমার ছেলের রসায়ন পরীক্ষা, কিন্তু ব্যথায় এখন মাথা তুলতেই পারছে না। কেন্দ্র সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
