Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আধিপত্য নিয়ে বিরোধ

আলোকদিয়ায় বালুমহালে গুলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিবালয়ের যমুনা নদী বেষ্টিত দুর্গম আলোকদিয়া এলাকায় ড্রেজার দিয়ে মাটি কাটা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। রবিবার ভোরে আলোকদিয়া খেয়াঘাটের ৭ নম্বর টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। এতে চরাঞ্চলের মানুষের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, ভোরে তিনটি ইঞ্জিনচালিত কাটারে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল ঘটনাস্থলে আসে। তারা সেখানে অবস্থানরত ড্রেজিং শ্রমিক ও ইজারাদার পক্ষের লোকজনকে অস্ত্র দেখিয়ে এলাকা ছাড়তে বলে। এ সময় তারা ফরিদপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত যমুনায় শুধু ছাত্তার কমিশনারের নামেই ড্রেজিং চলবে বলে দাবি করে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। জানা যায়, এবার চলতি বছর ১ কোটি ২০ লাখ টাকায় তেওতা বালু মহালের ইজারা নিয়েছেন মেসার্স ইকরাম কনস্ট্রাকশন। যমুনা নদীতে তেওতা বালুমহাল থেকে পলি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই একাধিক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও একই এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। ৩ এপ্রিল প্রতিপক্ষের হামলায় ম্যানেজার মিরাজ হোসেন নিহত হন। ওসি মনির হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম