নাসিরনগরে চাচার ইটের আঘাতে ভাতিজি নিহত
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচা ও চাচাতো বোনের হামলায় জাহানারা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। হরিপুর মধ্যপাড়ায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা একই এলাকার মৃত গোলাম মাওলার মেয়ে এবং ইলিয়াস মিয়ার স্ত্রী। জানা যায়, দীর্ঘদিন ধরে জাহানারার পরিবারের সঙ্গে তার চাচা কুদ্দুস মিয়ার পরিবারের বিরোধ চলছিল। ঘটনার দিন বেলা সাড়ে ১১টায় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। এক পর্যায়ে কুদ্দুস মিয়ার মেয়ে রোমানা বেগমের সঙ্গে জাহানারার চুল ধরে টানাটানির ঘটনা ঘটে। পরে কুদ্দুস মিয়া ও তার পরিবারের সদস্যরা জাহানারার ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
