‘শিবির’ ট্যাগ দিয়ে তিন পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
ধামরাইয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
Advertisement
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাই সরকারি কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষের নির্বাচনি পরীক্ষা দিতে এসে হামলার শিকার হয়েছেন তিন পরীক্ষার্থী। কলেজের প্রধান ফটকের সামনে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাহমুদুল হাসান রক্তিম রয়েছেন। এ ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিমুর রব্বানী শশীসহ ২০-২৫ জনের বিরুদ্ধে ধামরাই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে বের হওয়ার সময় রক্তিম ও তার দুই সহপাঠীর পথরোধ করে অভিযুক্তরা। পূর্বের কথা কাটাকাটির জেরে তারা প্রথমে গালিগালাজ করে। প্রতিবাদ করলে হামলাকারীরা অতর্কিতভাবে কিল-ঘুসি ও এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে রক্তিম ও তার বন্ধুদের কলেজ ক্যান্টিনে নিয়ে চেয়ার-টেবিল ও কাচের গ্লাস দিয়ে মারধর করা হয়। রক্তিম অভিযোগ করেন, হামলাকারীরা তাকে মাটিতে ফেলে লাথি মারে এবং চেয়ার দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে হত্যার হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগীদের দাবি, এর আগেও ফেসবুকে তাদের ‘শিবির’ আখ্যা দিয়ে হুমকি দেওয়া হয়েছিল। আহতরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
