Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নারিকেল গাছ নিয়ে বিরোধ

পাথরঘাটায় সন্তানের সামনে বাবাকে পিটিয়ে হত্যা

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পাথরঘাটায় বিবাদীয় জমির ওপর নারিকেল গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে সন্তানদের সামনেই আলম ফিটার (৫৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার বিকালে উপজেলার চরলাঠিমারা গ্রামে আলম ফিটারের বাড়িতে দুই সন্তানের সামনেই এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতকরা পলাতক রয়েছে। জানা যায়, আলম ফিটারের সঙ্গে প্রতিবেশী ইলিয়াস, আল আমিন, বেলায়েত ও সাইফুলের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়। কিছু দিন আগে আলম ফিটার ওই নারিকেল গাছ থেকে ডাব পাড়েন। পরে এ খবর শুনে আলম ফিটারের বাড়িতে এসে তর্কে জড়ান ইলিয়াস। একপর্যায়ে আলম ফিটারকে ভারী লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সোমবার সকালে ঢাকা মেডিকেলের আইসিউতে তিনি মারা যান। ওসি মো. এনামুল হক বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম