আটপাড়া দেলদুয়ারে দুজনের লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেলদুয়ার ও আটপাড়ায় নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুগান্তর প্রতিনিধিরা জানান : টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজের দুদিন পর জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার হিঙ্গানগর এলাকার একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দিন উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ির আমজাদ হোসেনের ছেলে। শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। নেত্রকোনার আটপাড়ায় নিখোঁজের একদিন পর অন্তর (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের পুকুরে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অন্তর উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
