Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, যুবকের জরিমানা

লালপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার অভিযোগে কাজল হোসেন নামে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কাজল হোসেন উপজেলার পুরোনো ঈশ্বরদী এলাকার বাসিন্দা। রোববার কাজল আরবাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী রেবেকা বেগমের বাড়িতে যান। এ সময় তাকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় স্থানীয়রা ওই যুবককে আটক করে। লালপুর (নাটোর) প্রতিনিধি

কুমারখালীতে আন্তঃনগর ট্রেন স্টপেজের দাবি

খুলনা থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেসের কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলাবাসী। সোমবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াসের নেতৃত্বে ওই কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের মুখে মৌয়াল

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহে গিয়ে বাঘের মুখে পড়েছেন বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাবলু শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। জানা গেছে, রোববার মধু সংগ্রহের একপর্যায়ে হঠাৎ ঝোঁপের আড়াল থেকে একটি বাঘ বাবলু গাজীকে আক্রমণ করে। এ সময় অন্য মৌয়ালরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়। সাতক্ষীরা প্রতিনিধি

মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা

মান্দায় ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আক্তার জাহান সাথী। বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ১৪৭ টাকা, ব্যয় ৩ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৯৪১ টাকা এবং উদ্বৃত্ত ১ লাখ ৭৩ হাজার ২০৬ টাকা। নওগাঁ প্রতিনিধি

বগুড়ায় মায়ের দোয়া বেকারিতে জরিমানা

বগুড়ার সদরের বারোপুর দক্ষিণপাড়া এলাকায় মায়ের দোয়া বেকারিতে হ্যাচিং ডিম দিয়ে খাদ্য পণ্য তৈরির অপরাধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পারভেজ বিজয়কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বগুড়া ব্যুরো

চবিতে পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা

পরিবেশ অধিদপ্তরের আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভাগীয় পর্যায়ে আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)। সোমবার চট্টগ্রাম বিভাগের ৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। সিইউডিএস সমন্বয়ে আয়োজিত এ বিতর্কে চূড়ান্ত পর্বে রানার্সআপ হয়েছে চুয়েট ডিবেটিং সোসাইটি (সিইউইটিডিএস)। এতে পুরস্কার বিতরণ করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। চবি প্রতিনিধি

শাহজাদপুরে মাদ্রাসা ছাত্রকে যৌন হয়রানি, বৃদ্ধ আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শামসুল প্রামানিক (৬০) নামের এক মুদি দোকানিকে পুলিশ আটক করেছে। অভিযুক্ত শামসুল হলদিঘর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রকে পাশবিক নির্যাতন চালায় শামসুল। বিষয়টি প্রকাশ পেলে হত্যা করে মাটিচাপা দেওয়ার হুমকি দেওয়া হয়। শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম