ছুটির দিনে নথি যাচাই
ভ্যাট ইন্সপেক্টরকে ভুয়া ভেবে খুঁটিতে বেঁধে মারধর
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাঞ্ছারামপুরে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। এতে তার একটি হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। শনিবার দুপুরে উপজেলার দুর্গারামপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভ্যাট, এক্সাইজ ও কাস্টমস বিভাগের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে ভ্যাট নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র দেখতে যান। এ সময় সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় দোকান মালিক হাবিবুর রহমান তাকে ভুয়া কর্মকর্তা বলে সন্দেহ করেন। অভিযোগ অনুযায়ী, পরে লোকজন জড়ো করে ভ্যাট ইন্সপেক্টরের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
