Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

উল্লাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধকে হত্যা

রক্তমাখা অবস্থায় আটক ১

Advertisement

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী শেফালী খাতুনও গুরুতর আহত হন। নিহত আব্দুস সোবাহান দত্তপাড়া এলংজানি দুগ্ধ উৎপাদন সমিতির সাবেক ম্যানেজার এবং গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

জানা যায়, মসজিদের একটি পুকুর নিয়ে আব্দুস সোবাহানের সঙ্গে একই এলাকার বাবলু, মোতালেব, সাইফুল ও হায়দুল গংয়ের বিরোধ চলছিল। প্রায় ৩ বছর আগে ওই পুকুর সংক্রান্ত সংঘর্ষে সোবাহানের ছেলে সেলিম আহম্মেদ নিহত হন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলা বর্তমানে সিরাজগঞ্জ আদালতে সাক্ষ্যগ্রহণের অপেক্ষায় রয়েছে। নিহতের মেয়ে সাবিনা খাতুন অভিযোগ করে বলেন, মামলাটি তুলে নেওয়ার জন্য তার বাবাকে হুমকি দেওয়া হচ্ছিল। তার দাবি, সাক্ষ্যগ্রহণের আগেই পরিকল্পিতভাবে ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর রক্তমাখা অবস্থায় হায়দুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে। লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সাবেক সদস্য আবুল হোসেন বলেন, দীর্ঘদিনের বিরোধ ও পারিবারিক শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। ওসি মো. মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম