পাথরঘাটায় শিশু অপহরণ
থানায় মামলা না নেওয়ায় আদালতের শরণাপন্ন
Advertisement
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাথরঘাটায় ৬ বছরের এক শিশু কন্যাকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। থানায় অভিযোগ দিয়েও মামলা গ্রহণ না করায় ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাথরঘাটা থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী মো. আনোয়ার (৬৮) উপজেলার পূর্ব কালমেঘা এলাকার বাসিন্দা। তিনি নালিশি দরখাস্তে উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় কৃষি কাজের কথা বলে বসবাস করছিল এবং ধর্মীয় আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলে তাদের বাড়িতে যাতায়াত করত। একপর্যায়ে তাদের শিশু পাচারকারী চক্রের সদস্য বলে সন্দেহ হয়। জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাদী ও তার পরিবারের সদস্যরা মাঠে মুগডাল তোলার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার ৬ বছরের মেয়ে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। পরে বাড়িতে ফিরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় কয়েকজন জানান, অভিযুক্ত সেলিম খন্দকার ও তার স্ত্রী শিশুটিকে সঙ্গে নিয়ে বাজারের দিকে গেছেন।
বাদীর অভিযোগ, পাথরঘাটা থানায় একাধিকবার গেলেও পুলিশ অপহরণকারীদের পূর্ণ ঠিকানা ছাড়া মামলা নেবে না বলে জানায়। এমনকি অপহরণকারীরা যে মোবাইল নম্বর থেকে যোগাযোগ করেছিল, সেই নম্বর সচল থাকা সত্ত্বেও পুলিশ মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
