ফটিকছড়িতে বাস পিকআপ সংঘর্ষ
পুলিশের গাড়ি ভাঙচুর
Advertisement
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফটিকছড়ির নাজিরহাটে হাইওয়ে পুলিশের সিগন্যালে থামতে গিয়ে পণ্যবাহী একটি পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের ক্ষোভের মুখে হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের কুম্ভারপাড়ায় দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে আসা দ্রুতগামী একটি পণ্যবোঝাই পিকআপকে নাজিরহাট কুম্ভারপাড়ায় দায়িত্বরত হাইওয়ে পুলিশ থামার সংকেত দেয়। পুলিশের সিগন্যাল পেয়ে চালক হঠাৎ ব্রেক করলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসচালকসহ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয়রা বলেন, পুলিশ এখানে ওঁত পেতে থাকে টাকা নেওয়ার জন্য। হুট করে সিগন্যাল দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে।
