আক্কেলপুরে ধান খেতে মিলল পুঁতে রাখা যুবকের লাশ
হাত-পা বেঁধে হত্যা
Advertisement
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আক্কেলপুরে একটি ধানখেত থেকে মিললো হত্যার পর হাত-পা বেঁধে মাটিতে পুঁতে রাখা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নওজোর গ্রামের নিশ্চিন্তা ফসলের মাঠ থেকে ওই লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাঠে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয় এলাকাবাসীরা জানান, ওই মাঠের খেতের মধ্যে লাশটি মাটিতে পুঁতে রাখা হলেও ওই ব্যক্তির পা দুটি বাইরে বেরিয়ে ছিল। ৪০-৪৫ বছর বয়সি ওই ব্যক্তির গায়ে ছিল নীল ও ঘিয়া রঙের গেঞ্জি পরনে ছিল লুঙ্গি। ২ থেকে ৩ দিন আগে তাকে হত্যার পর তার লাশ ধানখেতে পুঁতে রাখা হয়েছিল।
