Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আনিস হত্যা

অভয়নগরে সকাল সন্ধ্যা হরতাল

Advertisement

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অভয়নগরের জয়েন্ট ট্রেডিং করপোরেশনের মালিক আনিসুর রহমান হত্যার প্রতিবাদে সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে। বুধবার সকাল থেকে নওয়াপাড়া বাজারের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ থাকতে দেখা যায়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অভয়নগরের সর্বস্তরের ব্যবসায়ী ও শ্রমিকরা এ হরতাল পালন করেন। উপজেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা যশোর-খুলনা মহাসড়কে ব্যারিকেড দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। হরতালের প্রভাবে নওয়াপাড়া নদীবন্দরে পণ্যবাহী জাহাজের মালামাল লোড-আনলোড কার্যক্রমও বন্ধ হয়ে পড়ে। শ্রমিক নেতা রবিউল হোসেন জানান, দ্রুত প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, ৬ মে নওয়াপাড়ায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন ব্যবসায়ী আনিসুর রহমান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম