বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি
সুন্দরবনে উদ্ধার ৪ জেলে
Advertisement
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বুধবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন-বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান ও মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম এবং দাকোপ উপজেলার ইরাক শেখ। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের সদস্যরা যৌথভাবে সিঙারটেক এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় বনদস্যুদের উপস্থিতি টের পেয়ে অভিযান চালানো হলে দস্যুরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় বনকর্মীরাও পালটা সাত রাউন্ড গুলি ছোড়েন।
