Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জুয়াড়িদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

তাহিরপুরে গ্রেফতার ৭

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাদক জুয়াবিরোধী অভিযানে গিয়ে তাহিরপুর থানার এএসআইসহ চার পুলিশ আহত হয়েছেন। হামলায় জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে তাহিরপুরের উজান তাহিরপুর গ্রামে ওই হামলার শিকার হন পুলিশ সদস্যরা।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন, তাহিরপুর থানার এএসআই মিরান হোসেন মোল্লা, কনস্টেবল বদরুল হোসেন, মিঠু মিয়া, ভৈরব দাশ। আহত পুলিশ সদস্যদের রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের নুর আমিন, সাকিবুল হাসান, আলমগীর মিয়া, লিটন মিয়া, ওলি হোসেন, আশরাফুল, শাফুল আলম, ইমরান। বুধবার রাতে ওই ৭ জনকে গ্রেফতার ও একই গ্রামের আব্দুল বারিককে পলাতক আসামি দেখিয়ে থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওসি আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে এসআই সাইফুল ইসলাম উজান তাহিরপুর গ্রামে মাদক জুয়াবিরোধী অভিযানে যান। গ্রামের আশরাফুল নামের এক দোকানির কক্ষে জুয়ার আসর চলছিল। কয়েকজন জুয়াড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে তাদের ছিনিয়ে নিতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম