Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

স্ত্রীকে নির্যাতনের জের

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের স্বজনদের বাড়িতে ভাঙচুর

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঠাকুরগাঁওয়ে এক মাদ্রাসা শিক্ষক কর্তৃক স্ত্রীকে নির্যাতনের ঘটনার জেরে স্বজনদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সদরের সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, পারিবারিক কলহের জেরে সিংপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আজহারুল ইসলাম দীর্ঘদিন তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন। ওই নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুপুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালীন একপর্যায়ে উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি অভিযুক্ত আজহারুল ইসলামের স্বজনদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখন একদল বিক্ষুব্ধ মানুষ হঠাৎ ওই বাড়িতে হামলা চালায়। হামলায় বাড়িঘরের আসবাবপত্র ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম