পাওনা টাকা না পেয়ে ক্ষোভ
চাটখিলে অটোচালককে বিষ প্রয়োগে হত্যা
Advertisement
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাওনা টাকা না পেয়ে চাটখিলের ভাওর গ্রামে সিএনজিচালিত অটোরিকশাচালককে মারধর ও বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত গোলাম কিবরিয়ার ছেলে শাহ জাহান বৃহস্পতিবার থানায় ৫ জনকে আসামি করে মামলা করেছে। শাহজাহান জানান, তার বাবার কাছে একই গ্রামের কামাল হোসেন কিছু টাকা পাওনা ছিল। ওই টাকা আদায় করার জন্য কামাল ও তার ছেলে রিমন মঙ্গলবার সন্ধ্যায় তার বাবাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। শাহজাহান আরও জানান, রোববারের মধ্যে পাওনা টাকা দিতে না পারলে কামাল তার বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। তারা বাবাকে ব্যাপক মারধর করে এবং তার মুখে বিষ ঢেলে দেয়। মঙ্গলবার রাতে রক্তাক্ত অবস্থায় গোলাম কিবরিয়াকে নিজ বাড়ির পাশ থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
