Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আগৈলঝাড়ায় বিএনপি নেতার চাঁদা দাবি

না পেয়ে দম্পতিকে জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চাহিদামতো চাঁদা না দেওয়ায় আগৈলঝাড়ায় এক আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী ইউপি সদস্যকে নিজ অফিসে জিম্মি করে তিনটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখার অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ইউপি সদস্য জাতীয় জরুরি সেবায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের ছেড়ে দেওয়া হয়। তবে ভয়ে ওই দম্পতি স্ট্যাম্প উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ দিতে পারেননি। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক লাল মিয়া কবিরাজ ও তার স্ত্রী সংরক্ষিত ইউপি সদস্য জেসমিন আরা বেগম ১৩ মে দুপুরে অটোরিকশায় উপজেলা সদরে আসার পথে কাজীরহাট নামক স্থানে গাড়ির গতিরোধ করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হোসেন স্বপন ভূঁইয়া তার নিজস্ব কার্যালয়ে নিয়ে তাদের জিম্মি করে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাদের কাছে টাকা না থাকায় স্বামী লাল মিয়া কবিরাজকে আটক রেখে স্ত্রী জেসমিন আরা বেগমকে টাকার জন্য বাড়িতে পাঠান। তিনি বাড়ি গিয়ে কৌশলে উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সামচুল হক খোকনকে ঘটনা জানান। এরপর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। এরপর ওই অফিসে ফিরে গেলে দাবিকৃত টাকা না দেওয়ায় জেসমিন আরা বেগমের কাছ থেকে আলী হোসেন স্বপন ভূঁইয়ার অনুসারী হাউল নামে এক ব্যক্তি ৫০০ টাকা নিয়ে ছয়গ্রাম বাজার থেকে ১০০ টাকার তিনটি স্ট্যাম্প ক্রয় করে আনেন। এরপর ওই সাদা স্ট্যাম্পে আ.লীগ নেতা লাল মিয়া কবিরাজ ও তার স্ত্রী জেসমিন আরা বেগমের স্বাক্ষর রেখে ছেড়ে দেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা আলী হোসেন স্বপন ভূঁইয়া বলেন, ‘তারা আওয়ামী লীগ সরকারের সময় আমার বিরুদ্ধে মামলা দিয়ে হেনস্তাসহ অনেক টাকা খরচ করিয়েছিল। এসব বিষয় জানতে তাদের দুজনকে গাড়ি থেকে নামানো হয়েছিল। কে বা কারা তাদের কাছে টাকা চেয়েছে বা সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখেছে তা আমার জানা নেই।’ এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সিকদার হাফিজুল ইসলাম বলেন, ‘জেসমিন আরা বেগম ফোনের মাধ্যমে আমাকে ঘটনাটি জানিয়েছিলেন। পরে তারা আমার কাছে না আসায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।’ থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে এসআই সমীর বিশ্বাসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম