Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জমি নিয়ে বিরোধ

গৌরনদীতে চাচা ও ভাতিজার দুই গ্রুপের সংঘর্ষ

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গৌরনদীতে বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে চাচা ও ভাতিজার দুই গ্রুপের মধ্যে হামলা-পালটা হামলা ও সংঘর্ষে দুই নারীসহ আটজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার খাঞ্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উভয়পক্ষের সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের ইলিয়াস হাওলাদার নিজেদের জমিতে শুক্রবার রান্নাঘর নির্মাণ শুরু করেন। এ সময় চাচা খালেক হাওলাদার ও তার ছেলেরা রান্নাঘর নির্মাণে বাধা দেন। এ নিয়ে খালেক ও ভতিজা ইলিয়াসের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খালেকের নেতৃত্বে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে পান্নু হাওলাদারের মাথায় জখম করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পান্নুর ভাইয়েরা পালটা হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ইলিয়াস ও তার ভাই পান্নু, মা ফজিলা বেগম ও প্রতিপক্ষ চাচাতো ভাই রকিব, রফিক, মিলন, বোন জান্নাত বেগমসহ আটজন আহত হন। ওসি তারিক হাসান রাসেল বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম