Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলা

কৃষকদল নেতা গ্রেফতার

Advertisement

Icon

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় কৃষকদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বিল্লাহকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়টির সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে বিএনপির ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুমকি থানায় মামলা করেন। ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, অভিযান চালিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, উপাচার্যবিরোধী অবস্থান কর্মসূচি চলাকালে সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর বহিষ্কৃত যুবদল নেতা সালাউদ্দিন রিপন শরীফের নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম