Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মির্জাগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে কাঁকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা ও উত্তর গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-মকুমা গ্রামের মো. জলিল খানের ছেলে নাজমুল হাসান এবং উত্তর গাবুয়া গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে টমটম চালক মো. শাহীন। জানা যায়, নাজমুল বৃহস্পতিবার রাতে পড়াশোনার জন্য ঘরের দ্বিতীয় তলায় যান। রাতের দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত

অবস্থায় দেখতে পান। এদিকে, শুক্রবার ভোরে শাহিনের মা বাড়ির পাশের পুকুরে অজু করতে গিয়ে আমগাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

কালকিনিতে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

কালকিনির বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সুমনকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৭টি মামলা চলমান। এর আগে ১৩ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি অভ্যাসগত অপরাধে অভ্যস্ত হয়ে পড়েছেন বলে স্থানীয় সরকার উল্লেখ করে। কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

শিবপুরে মেধাবৃত্তি প্রদান

নরসিংদীর শিবপুরের তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির অভিভাবকদের সমন্বয়ে শনিবার ত্রৈমাসিক মতবিনিময় সভা ও বশির এডুকেশন জোন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন একাডেমির প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১০৭ জন শিক্ষার্থীকে নগদ ১ হাজার টাকা, সনদ ও মেডেল প্রদান করা হয়। নরসিংদী প্রতিনিধি

বেতাগীতে পুলিশের বাড়িতে ডাকাতি

বেতাগীর সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় পুলিশের সাবেক সদস্য খলিলের বাড়িতে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে খলিলের ছেলে মো. রিফাত বিন রিমনের নামে কিশোরের পায়ে বিদ্ধ হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- সৌরভ, সাইফুল ইসলাম ও ছগীর। ঘরে অন্তত ১০ জন ডাকাত ঢুকলে তাদের সঙ্গে রিমনের ধস্তাধস্তি হয়। বরগুনা প্রতিনিধি

মুলাদীতে নিখোঁজ শিশুর লাশ মিলল আড়িয়াল খাঁর পাড়ে

বরিশালের মুলাদীতে আড়িয়ালখাঁ নদের পাড় থেকে রোজামনি (২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের কাঠেরচর এলাকা থেকে নৌপুলিশ লাশ উদ্ধার করে। শুক্রবার তার মা সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি দোকানে মালপত্র কিনতে সে ঘর থেকে নিখোঁজ হয়। মুলাদী (বরিশাল) প্রতিনিধি

ফের গ্রেফতার জামিনে মুক্তি পাওয়া সোহাগী

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদক বিক্রির টাকা ও মাদকদ্রব্যসহ গ্রেফতারের তিন দিনে জামিন পাওয়া সেই সোহাগী আবারও মাদকসহ গ্রেফতার হয়েছে। শনিবার নগরীর রসূলপুর থেকে সোহাগী বেগমসহ চারজনকে ২৭১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এর আগে ৯ মে ১ হাজার ৫৮ পিস ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এর তিন দিন পর জামিনে মুক্তি পায় সোহাগী। বরিশাল ব্যুরো

জিয়ানগরে যুবলীগ নেতা আল-আমিন গ্রেফতার

জিয়ানগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার সেউতিবাড়িয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আল-আমিন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে বিস্ফোরণ ও মাদকসহ তিনটি মামলা রয়েছে। জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

কলাপাড়ায় জেলেদের বরাদ্দের ৭৮০ কেজি চাল উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্ধকৃত সরকারি ৭৮০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। চালগুলো সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় মজুদ করা ছিল। ইউএনও কাউছার হামিদ বলেন, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কেউ হয়ত চালগুলো মজুদ করেছিল। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম