Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

খালিয়াজুরীতে নিখোঁজ শিশুর লাশ মিলল নদীতে

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের শিশু আরিফ মিয়া (১২) নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ধনু নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরিফ পাঁচহাট গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের ছেলে।

আরিফের বাবা আব্দুর রাজ্জাকের অভিযোগ, ১১ মে রাতে ধনপুর গ্রামের অক্তু মিয়ার ছেলে সুজাদ ও বক্ত মিয়ার ছেলে বিবেক মিয়া আরিফকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও ছেলের সন্ধান না পাওয়ায় পরদিন ১২ মে খালিয়াজুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

তিনি দাবি করেন, আরিফের নিখোঁজ হওয়ার ঘটনায় সুজাদ ও বিবেক জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ। খালিয়াজুড়ী থানার ওসি নাসির উদ্দীন বলেন, শনিবার বিকেলে ধনপুর গ্রামের পাশে কালির চর এলাকায় ধনু নদীতে আরিফের লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ইটনা থানা পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম