Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বাকৃবিতে সিলিং ভেঙে গ্রিল কেটে দুই হলে চুরি

Advertisement

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অভিনব কায়দায় দুটি আবাসিক হলে চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কৃষিকন্যা হলে সিলিং ভেঙে ও ছাত্রদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে গ্রিল কেটে নগদ অর্থ, মোবাইলফোন ও মূল্যবান জিনিস চুরি হয়েছে। শুক্রবার রাতে শহীদ সোহরাওয়ার্দী হলের ডি ব্লকের ৪৪১ ও ৪৪০ নম্বর কক্ষে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার কয়েক ঘণ্টা আগে মেয়েদের কৃষিকন্যা হলের খ ব্লকের ১৩ নম্বর কক্ষে সিলিং ভেঙে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষিকন্যা হলের এক শিক্ষার্থী জানান, পুরো ঘটনায় আমরা এখনো আতঙ্কে আছি। আমাদের প্রশ্ন হলো, হলের বাউন্ডারি পেরিয়ে মেয়েদের হলে একটি তালাবদ্ধ রুমেও যদি এভাবে সিলিং ভেঙে চোর ঢুকে পড়ে, তবে আমাদের নিরাপত্তা কোথায়? কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, এটি পরিকল্পিত কোনো ঘটনা হতে পারে অথবা কোনো নেশাগ্রস্ত ব্যক্তি সুযোগ বুঝে এই কাজ করেছে বলে অনুমান করছি। সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্লা বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী, শিক্ষার্থীরা রুমে থাকা অবস্থাতেই জানালা কেটে এই চুরির ঘটনা ঘটেছে, যা কিছুটা অস্বাভাবিক এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম