Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সালিশে মতবিরোধ

রাণীনগরে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

Advertisement

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাণীনগরে গ্রাম্য সালিশে দ্বন্দ্বের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম নওপুকুরিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের এছাহক ফকিরের ছেলে আদম ফকির বিদেশ থেকে গত ১৫ দিন আগে দেশে আসেন। তার ১ম স্ত্রী থাকার পরেও এক নারীকে ২য় বিয়ে করে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে দুদিন আগে ওই নারীকে নিয়ে বাড়িতে যান। এ ঘটনায় ওই নারী পক্ষের লোকজন শুক্রবার রাতে এছাহক ফকিরের খলিয়ানে সালিশ বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে মেয়ে পক্ষের লোকজন কাজী বংশের লোকজনকে সহায়তা করার জন্য ডেকে নেয়। এতে ১ম পক্ষের স্ত্রীর স্বজনরাও উপস্থিত ছিল। বৈঠকে ১ম স্ত্রীর বিয়ের কাবিন রেজিস্ট্রি না থাকায় তার পক্ষের লোকজন ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করে কাবিন রেজিস্ট্রির দাবি জানায়। পরে উভয়পক্ষের মধ্যে আলোচনা শেষে ১২ লাখ টাকা দেনমোহর ধার্য করে বৈঠকেই কাবিন রেজিস্ট্রি করা হয়। এর পরই কাজী বংশের লোকজন এবং এছাহক ফকিরের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পরে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কুদ্দুস কাজী, জাহাঙ্গীর কাজী, নুর ইসলাম কাজী, হেলাল কাজী, রেজাউল ইসলাম রাব্বানী কাজী, ফাহিম কাজী, শিহাব কাজী, আসমা খাতুন ও দিলবর কাজী আহত হয়। অপর দিকে এছাহক ফকির পক্ষের এছাহক ফকির, ইসরাফিল ফকির, জাহিদুল ফকির, রিপন ফকির, আব্দুল মজিদ ফকির ও জিয়াউর ফকির আহত হয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম