Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

শরীয়তপুরে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শরীয়তপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। রোববার সকালে শরীয়তপুর জেলার চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, কর্মচারী ও আনসার সদস্যরা হাসপাতালটির সামনে এ মানববন্ধন করেন। এ ঘটনায় সদর হাসপাতালের চিকিৎসক আকরাম এলাহী মামলা করেন। অভিযুক্ত সলেমান কাজী ওরফে আল-আমিন, জসিম কাজী, আব্দুল জলিল কাজী, রবিউল কাজী, জায়েদা বেগম ও আয়েশা মনিকে গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন পৌরসভার উত্তর বিলাসখান এলাকার পঞ্চাশোর্ধ্ব লাল মিয়া কাজী। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ডা. নাসির ইসলাম উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন। তবে ওই রোগীকে ঢাকায় নেওয়ার আগেই মারা যান। এতে চিকিৎসকের গাফিলতি রয়েছে অভিযোগ তুলে হামলা চালানো হয়। ওসি শাহ আলম বলেন, ভিডিও ফুটেজ দেখে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম