ঘোড়াঘাটে বাড়ির উঠানে বৃদ্ধকে গলা কেটে হত্যা
Advertisement
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঘোড়াঘাট পৌর এলাকায় নিজ বাড়ির উঠানে আলম মিয়া নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলম মিয়া দক্ষিণ নয়াপাড়া মহল্লার মৃত মোখছেদ শেখের ছেলে। স্থানীয়রা জানায়, প্রথম স্ত্রী মারা যাওয়ায় দ্বিতীয় স্ত্রী রোজিনাকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন আলম মিয়া। রোববার ভোর রাতে স্ত্রী রোজিনা উঠানে আলম মিয়াকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি শহীদুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
