নলডাঙ্গায় চাচাতো ভাইদের লাঠিপেটায় যুবক নিহত
Advertisement
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নলডাঙ্গার কাশিয়ারবাড়ি ইয়ারপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের লাঠির আঘাতে আহত মো. মনির হোসেন (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। নিহত মনির হোসেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রোববার বিকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। জানা গেছে, উপজেলার কাশিয়ারবাড়ি ইয়ারপুর গ্রামে জমি নিয়ে চাচাতো ভাই মোহাম্মদ আলী ও মহিদুল ইসলামের সঙ্গে মনিরের বিরোধ চলে আসছিল। শনিবার সকালে জমির আইল বাঁধা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মনির হোসেনকে লাঠিপেটা করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই তিনি মারা যান। রোববার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
