প্রেমিকের সঙ্গে পালিয়ে তিন যুগল অপহৃত, গ্রেফতার ৪
Advertisement
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুঠোফোনে পরিচয় ও পূর্ব সম্পর্কের সূত্র ধরে প্রেমিকের সঙ্গে চট্টগ্রাম থেকে পালিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসে অপহরণের শিকার হয়েছে তিন যুগল। মুক্তিপণ আদায়ের পাশাপাশি তিন তরুণীকে আটকে রেখে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। পুলিশ অপহৃতদের উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া তরুণী রোববার ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেছেন। গ্রেফতাররা হলেন, শাহজাদপুর গ্রামের আবদুল হাই সাহেদ, ইয়াকুব, সাদ্দাম হোসেন ও আনোয়ার হোসেন। জানা যায়, ৪ প্রেমিক যুগল বৃহস্পতিবার শাহজাদপুর গ্রামে বন্ধু সাহেদের বাসায় চট্টগ্রাম থেকে পালিয়ে আসে। শনিবার রাতে ওই এলাকার সজীব, ইমন, রবিন ও সুজনের নেতৃত্বে কয়েকজন ভাড়া বাসায় গিয়ে তাদের অপহরণ করে নিয়ে যায়। পার্শ্ববর্তী গহিরারদীঘির দক্ষিণ পাড়ে জনমানবহীন রফিক উল্যাহ মৌলভীর নির্জন বাড়িতে আটকে রাখে। এ সময় তিন তরুণীর শ্লীলতাহানি করে অপহরণকারীরা। একপর্যায়ে তাদের মুক্তির জন্য ১৮ লাখ টাকা দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
