Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

‘যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে’

আলমডাঙ্গায় ঘোষণা দিয়ে যুবক খুন

Advertisement

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে দুদু হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফিল্মি কায়দায় তুলে নিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে হাউসপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুদু হোসেন আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও দুই সন্তানের জনক ছিলেন। জানা যায়, শুক্রবার রাতে হাউসপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে অন্তরের একটি ভ্যান চুরি হয়। অন্তর কয়েকজন সঙ্গী নিয়ে পোড়াদহে ভ্যানের খোঁজে যান।

অভিযোগ উঠেছে, সেখানে অন্তরদের উপস্থিতি টের পেয়ে দুদু হোসেন একটি ভ্যান নিয়ে পালিয়ে যান। এরপর থেকেই তাকে খুঁজতে থাকে তারা। রোববার সকালে সুমন, আশিক, বায়েজিদ, রফিক ও শাকিলসহ কয়েকজনকে নিয়ে অন্তর যান দুদুর বাড়িতে। সে সময় দুদুর মাকে হুমকি দিয়ে বলা হয়, ‘যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাকে হত্যা করা হবে।’

স্থানীয়দের অভিযোগ, রোববার রাতে সংঘবদ্ধ চক্রটি দুদুকে কুমার নদের আসাননগর ঘাট এলাকা থেকে জোরপূর্বক তুলে হাউসপুর ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানে তাকে ঘিরে চলে নির্মম নির্যাতন। অসহায় যুবকের আর্তচিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে গেলেও থামেনি নির্যাতন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে আলমডাঙ্গার আনন্দধামের শরিফুল ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা লাশ হাউসপুর বটতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। ওসি বানী ইসরাইল বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম