বিয়ানীবাজারে খেলায় ছুরিকাঘাতে বন্ধু খুন
কিশোর সংশোধনাগারে
Advertisement
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিয়ানীবাজারে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার কিশোরকে শিশু-কিশোর সংশোধানাগারে প্রেরণ করেছেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি পুলিশকে জানায়, খুনের উদ্দেশ্যে সে বন্ধু সিয়াম আহমদকে ছুরিকাঘাত করেনি। খেলা শুরুর আগে আম নিয়ে তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। পরে আবার ফুটবল খেলার পেনালটি শুট নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আম কাটার ছুরি দিয়ে সিয়ামকে আঘাত করে। ছুরির এই আঘাতটি হৃদযন্ত্রের কাছাকাছি গিয়ে লাগে। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। এ ঘটনায় নিহতের মা ছালিমা বেগম মামলা করেন। উল্লেখ্য, উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের থানাঘাট এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘাতক ও নিহত একে অপরের বন্ধু। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, আসামির বয়স কম। আইন অনুযায়ী তাকে রিমান্ডে আনার সুযোগ নেই। তবে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নিয়ে মামলার তদন্ত কার্যক্রম চলবে।
