Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দুর্গাপুরে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

দুর্গাপুরে শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিতসহ তিন দফা দাবিতে মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব মোড়ে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদ। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল এবং বৈষম্যহীন শিক্ষানীতি প্রণয়নের দাবি জানান। এ সময় দাবি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

অধ্যক্ষের ঘুসিতে দাঁত হারালেন কম্পিউটার অপারেটর

নলছিটিতে সোমবার সকালে পাওনা টাকা চাওয়ায় প্যালেস্টাইন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের ঘুসিতে কম্পিউটার অপারেটরের দুটি দাঁত ভেঙে পড়ে গেছে। ভুক্তভোগী ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ হাফিজুর তার কাছ থেকে বিশ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত চাইলে অফিস কক্ষে ডেকে নিয়ে মুখে কয়েকটি ঘুসি মারেন। এতে তার দুটি দাঁত ভেঙে পড়ে যায়। নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনের দাবি

মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মঙ্গলবার সকালে রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, পশরবুনিয়া, চালিতাবুনিয়া ও খাউলিয়া গ্রামের তিনটি মাঠে কৃষকরা লবণাক্ততায় একটি ফসলের বেশি ফলাতে পারেন না। কৃষকদের বাঁচিয়ে রাখতে ওই এলাকায় বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা। মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

ভালুকায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু

ভালুকায় মাহমুদপুর গ্রামে ইসরাত নামে এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ইসরাত ওই গ্রামের শাহ আলমের মেয়ে। কয়েকদিন ধরে শিশুটি জ্বরে ভুগছিল। রোববার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

চুনারুঘাটে গাছ চুরির তদন্ত শুরু

চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ডুমুরতলা এলাকায় মূল্যবান সেগুন গাছ চুরির ঘটনায় যুগান্তরে সংবাদ প্রকাশের পর বন বিভাগ তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে বন বিভাগের একটি প্রতিনিধিদল। সোমবার যুগান্তরে ‘সাতছড়ি জাতীয় উদ্যান থেকে সেগুন গাছ কেটে নিয়ে যাচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বন বিভাগ নড়েচড়ে বসে। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

ভালুকায় মিলের বর্জ্যরে ক্ষতিপূরণের দাবি

ভালুকার ভরাডোবা এলাকার এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের অবৈধ ড্রেনেজ লাইন স্থায়ীভাবে বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। উপজেলা পরিষদ, কৃষক ও কোম্পানির প্রতিনিধিরা ৩৩ কোটি ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করেন। ক্ষতিপূরণের ওই টাকা দ্রুত পরিশোধের দাবি কৃষকদের। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

নলছিটিতে ২১ বস্তা গম জব্দ

নলছিটিতে মঙ্গলবার দুপুরে ভৈরবপাশা বাজারসংলগ্ন একটি অটোর গ্যারেজ থেকে ২১ বস্তা গম জব্দ করেছে পুলিশ। উপজেলা খাদ্য কর্মকর্তা ও পুলিশ ওই বাজারে আব্দুল হালিমের অটোর গ্যারেজে ২১টি প্লাস্টিকের বস্তায় এক হাজার কেজি গম দেখতে পান। তবে গমের বস্তাগুলোর ওপর কোনো সিল পাওয়া যায়নি। আব্দুল হালিম গমের মালিকানা অস্বীকার করেন। নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম