Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লালপুরে পিস্তলসহ ৪ যুবদল নেতা আটক

লালপুরে পিস্তলসহ যুবদলের ৪ নেতাকে আটক করেছে লালপুর পুলিশ। সোমবার গভীর রাতে পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে মহাসড়কে তাদের আটক করা হয়। আটকরা হলো- ঈশ্বরদীর পশ্চিমটেংরী এলাকার বাসিন্দা এবং পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সোনামনি, একই এলাকার সামিউল ইসলাম ও কাজল হোসেন এবং লালপুরের গৌরিপুর গ্রামের মনিরুজ্জামান। লালপুর (নাটোর) প্রতিনিধি

গজারিয়ায় সংঘর্ষে ট্রাকেই আটকা হেলপার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ট্রাকের হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় হেলপার মাহমুদ হাসানকে জীবিত উদ্ধার করে। মঙ্গলবার ভোরে সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দুটি গাছের মাঝখানে গিয়ে আছড়ে পড়ে। গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

ফরিদগঞ্জে অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ফরিদগঞ্জে জানালার গ্রিল ভেঙে প্রবাসীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে মো. বিল্লাল হোসেনের বাড়িতে এ ডাকাতি হয়। এ সময় তারা প্রবাসীর মাকে মারধর ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, ২টি এন্ড্রয়েড মোবাইল, ১১টি বিদেশি কম্বল ও কসমেটিক্স নিয়ে যায়। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সুন্দরগঞ্জে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি

সুন্দরগঞ্জের কাপাশিয়া খেয়াঘাটে ইজারাদারে বিরুদ্ধে নদী পারাপারে অতিরিক্ত টোল নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে মঙ্গলবার স্থানীয় জনসাধারণের ব্যানারে কাপাশিয়া ঘাটে ভুক্তভোগীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। তারা বলেন, চরাঞ্চলের অসহায় মানুষদের থেকে জোরপূর্বক বেশি ভাড়া নেওয়া হচ্ছে। কোন যাত্রী অপারগতা দেখালে নদীর মাঝ চরে তাকে নামিয়ে দেওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে ইজারাদারকে বাতিলের পাশাপাশি ভাড়া কমানোর দাবি করেন তারা। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

বেগমগঞ্জে পরীক্ষার্থী নিহতে চালক গ্রেফতার

বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় চালক নাজমুলকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রোববার রাতে তাকে চন্দ্রগঞ্জ কলেজ গেইট সংলগ্ন জামাল স্টোরের সামনে থেকে আটক করা হয়। উল্লেখ্য, ৬ মে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে তন্ময় ও তার সহপাঠী রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে অটোরিকশাটি তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। তন্ময়কে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত বৃদ্ধা উদ্ধার

গজারিয়ায় চর রমজানবেগ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অজ্ঞাতনামা এক বৃদ্ধাকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌ পুলিশ। মঙ্গলবার সকালে এলাকাবাসী নিথর অবস্থায় ভাসতে দেখে মৃত মনে করে ৯৯৯-এ ফোন করেন। ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম