বুড়িচংয়ে হিজড়া হত্যায় গ্রেফতার ১
Advertisement
কুমিল্লা ব্যুরো ও ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এনামুল হক শিশিরকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার র্যাব-১১ এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পরিচালক মিঠুন কুমার।
গ্রেফতার আসামির নাম জহির ইসলাম ওরফে জহির হিজড়া। তিনি বুড়িচং উপজেলার জাফর আলীর ছেলে। নিহত তৃতীয় লিঙ্গের ব্যক্তির নাম এনামুল হক শিশির। র্যাব জানায়, ১৩ মে সকালে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন একটি বাসায় তৃতীয় লিঙ্গের শিশিরের হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় হত্যা মামলা করেছেন। সেখানে জহিরকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করা হয়।
