Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কমলনগরে কুরবানির খাসির দাবিতে নারীকে নির্যাতন

আগুনে ঝলসে দিল শরীর

Advertisement

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কমলনগরে ঈদে কুরবানির জন্য শ্বশুরবাড়ি থেকে একটি খাসির দাবিতে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করে মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেওয়ার লোমহর্ষক ঘটনা ঘটেছে। স্থানীয়রা গৃহবধূ সুমি আক্তারকে গুরুতর দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করেন। মঙ্গলবার সকাল এগারোটার দিকে রামগতির চর আলেকজান্ডারের ৪ নম্বর ওয়ার্ডের সুজন গ্রামের ভুক্তভোগীর শ্বশুর কমরউদ্দিনের বাড়িতে এ পৈশাচিক ঘটনা ঘটে। আহত সুমি আক্তার কমলনগরের চর ফলকনের ২নং ওয়ার্ডের আবুল কালাম আজাদের কন্যা।

জানা যায়, কুরবানিকে সামনে রেখে স্বামী রহিম, শ্বশুর মেজবাহ উদ্দিনসহ শ্বশুরবাড়ির লোকজন সুমির পরিবারের কাছে মোটা অঙ্কের যৌতুক এবং কুরবানির জন্য একটি বড় খাসি দাবি করে। সুমির দরিদ্র পরিবারের পক্ষে সেই দাবি মেটানো সম্ভব হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে শ্বশুরবাড়ির লোকজন সুমির ওপর এ অমানুষিক নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে তারা সুমির মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম