Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মাদক ব্যবসা নিয়ে বিরোধ

ফেনীতে পিঠে ছুরি নিয়ে হাসপাতালে ছাত্রদল নেতা

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফেনীতে মাটি ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে সদরের পাঁছগাছিয়া ইউনিয়নের বগইড় বল্লাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবতাহি হোসেন তাহি মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাহির বাড়ি সদরের রামপুর এলাকায়। এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত খুরশিদকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, বগইড় এলাকার খুরশিদ ও মারুফ নামের দুজনের সঙ্গে মাদক ও মাটি ব্যবসা বন্ধ নিয়ে কথা কাটাকাটি হয় তাহির। একপর্যায়ে তাহির পিঠে ছুরি ঢুকিয়ে দেয় খুরশিদ। এ সময় জাবেদ নামে আরও একজন আহত হয়। স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাহিকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, মাটি ও মাদক ব্যবসা নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ওসি গাজী ফৌজুল আজিম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম