Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ডুমুরিয়ায় ঘুমেই পরিবারকে অচেতন করে চুরি

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ডুমুরিয়ায় প্রধান শিক্ষক ও তার স্ত্রীকে অজ্ঞান করে নগদ টাকা ও গহনাসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। মঙ্গলবার রাতে রুদাঘরা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আহমেদ মল্লিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় মুরাদের মা হালিমা বেগম ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরে ঢুকে মুরাদ ও তার স্ত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারির দরজা খোলা দেখে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি নিশ্চিত হন। অচেতন অবস্থায় মুরাদ ও তার স্ত্রীকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

স্ত্রী শরীফা খাতুনের জ্ঞান ফিরলে তিনি জানান, চোরেরা ছাদের ওপরে সিঁড়ি ঘরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছে। আলমারি ভেঙে ১ ভরি ২ আনা ওজনের কয়েকটি সোনার অলঙ্কার, ৪২ হাজার টাকা মূল্যের ১টি রিয়েলমি স্মার্ট ফোনসহ নগদ ৪ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় মুরাদের ভাই ফিরোজ মল্লিক থানায় লিখিত অভিযোগ করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম