Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মুলাদীতে চাঁদা না দেওয়ায় জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌপুলিশ

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুলাদীতে চাঁদা না পেয়ে জেলেসহ একটি নৌকা ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হিজলা নৌপুলিশের বিরুদ্ধে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। বুধবার সকালে বিক্ষুব্ধ জেলেরা নৌপুলিশ সুপারের কাছে অভিযোগ দেন এবং ভেদুরিয়া এলাকায় বিক্ষোভ করেন। ভেদুরিয়া গ্রামের বাবুল বলেন, হিজলা নৌপুলিশ সোমবার বিকালে তাদের ট্রলার নিয়ে ওই এলাকায় অভিযান করে। ওই সময় বাবুলের ছেলে ছাব্বির ও তারেক টাকা দিতে না পারায় নৌপুলিশ নৌকাটি ডুবিয়ে দেয়। সাব্বির তাৎক্ষণিক সাঁতরে পাড়ে উঠলেও তারেক নিখোঁজ হন। পরে স্থানীয় জেলেরা জাল দিয়ে তারেককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চরকালেখানের মজিবর খান বলেন, নৌপুলিশ অভিযানের নামে অবৈধভাবে ওই এলাকার সজলের থেকে ১৪ হাজার, নান্নুর দুই হাজার, মামুুনের থেকে ৪ হাজারসহ অনেক জেলে নৌকা থেকে টাকা নিয়েছেন। নৌপুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ জেলেরা। ওসি গৌতম চন্দ্র বলেন, উপজেলা সীমানার মধ্যে অভিযানের এখতিয়ার হিজলা নৌপুলিশের নেই। সোমবার হিজলা নৌপুলিশ ফাঁড়ি থেকে কোনো ট্রলার অভিযানে যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম