আখাউড়া স্টেশনে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই
২ জন কারাগারে
Advertisement
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ছিনতাই চক্রের চিহ্নিত সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম সফিকুল ইসলাম।
গ্রেফতার হয়েছে কুমিল্লার কোতোয়ালি থানার চাঁনপুর গ্রামের রাকিব পাটোয়ারী, অপরজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর সরকারপাড়ার বাসিন্দা বাদল। উভয়ই আখাউড়া স্টেশন এলাকার ভাড়াটিয়া। মামলা তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে থানার এসআই শুভন নাগ জানান, বিজয়নগর উপজেলার ইয়াসিন মিয়া নামে এক যাত্রী গত রাতে ঢাকাগামী তূর্ণা নিশিতা ট্রেনের উদ্দেশ্যে আখাউড়া রেলওয়ে স্টেশনে আসছিলেন। ওই যাত্রী স্টেশনের উত্তর আউটার এলাকায় পৌঁছলে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রটি তার পথরোধ করে। এ সময় অস্ত্র ঠেকিয়ে যাত্রীর মোবাইল ও অর্থ লুট করে পালিয়ে যায়। পরে তিনি স্টেশনে পৌঁছে টহল পুলিশকে বিষয়টি জানান। রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে প্ল্যাটফর্ম এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ছিনতাইকৃত মালামাল ও অর্থ। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
