Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাদারীপুরে মানব পাচারের গডফাদার গ্রেফতার

মাদারীপুরে গ্রেফতার মানবপাচারের গড ফাদার ইউসুফ খান জাহিদকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ এ গড ফাদারকে গ্রেফতার করে পুলিশ। সে সদর উপজেলার চাছার গ্রামের বাসিন্দা। বিদেশ পাঠানোর নামে যুবকদের পাচার করত তার চক্রটি। সবশেষ রূপরাইয়া গ্রামের রাকিব ব্যাপারীকে ৪০ লাখ টাকায় ইতালি পাঠানোর প্রলোভনে গুম করলে তার মা গত ১০ মে মামলা করেন। টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

উজিরপুরের স্বঘোষিত চেয়ারম্যান গ্রেফতার

উজিরপুরের হারতা ইউনিয়নের ইউপি সদস্য ও স্বঘোষিত চেয়ারম্যান সাইফুল ইসলাম তালুকদার বৃহস্পতিবার ভোররাতে গ্রেফতার হয়েছে। এ সময় তার অন্যতম সহযোগী সিরাজুল ইসলাম সিরাজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ, সংখ্যালঘু পরিবারের জমিতে বালু ভরাটসহ একাধিক অভিযোগ ছিল। স্থানীয় বিএনপির সিনিয়র নেতাদের ওপর বুধবার হামলার অভিযোগের মামলায় তিনি গ্রেফতার হন। বরিশাল ব্যুরো ও উজিরপুর প্রতিনিধি

তালতলীতে ১৮ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ

তালতলীতে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার গভীর রাতে ছোটবগী বাজার সংলগ্ন এলাকায় অভিযানে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে রেণুগুলো উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। পরবর্তীতে জব্দ ওই চিংড়ি রেণুগুলো পায়রা নদীতে অবমুক্ত করা হয়। যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

পাইকগাছায় গ্রামপুলিশের আত্মহত্যা

পাইকগাছায় মিন্টু গাজী নামে এক গ্রামপুলিশ বিষপান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামের বাসিন্দা। ৩/৪ মাস আগে তার স্ত্রী বাড়ি থেকে ঝগড়া করে যশোরে চলে গিয়ে আর ফিরে না আসায় ক্ষোভে দুঃখে এ ঘটনা ঘটিয়েছে বলে জানায় স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে বিষপান করে মাছের ঘেরের নেট গলায় পেঁচিয়ে নিজ ঘরে ফাঁস দেন। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

আখাউড়ায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবি

আখাউড়ার মোগড়া বাজারে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা। তারা বলেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষাকালে জলাবদ্ধতা দেখা দেয়। এবারও টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় অর্ধশতাধিক পরিবার চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এতে ডোবা ও নালার পয়ঃনিষ্কাশনের ময়লা দীর্ঘ সময় আটকে থাকে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ভৈরবে তরুণী অপহরণে ৩ যুবক আটক

ভৈরবে তরুণীকে অপহরণের অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া সরকারি হাজী আসমত কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ভুক্তভোগী হোসনা বেগমকে উদ্ধার করে পুলিশ। এর আগে রাতে হোটেলে খেতে যাওয়ার পথে মোক্তার হোসেন নামে এক ব্যক্তিকে তারা ছিনতাই করে। পরে তাকে বাড়িতে নিয়ে তার মেয়ের বান্ধবী হোসনা বেগমকে অপহরণ করে। ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম