Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

শিক্ষকের দুর্নীতি চিহ্নিত

তদন্তকারীকে মারধর আগৈলঝাড়ায়

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আগৈলঝাড়ায় সহকারী প্রধান শিক্ষকের অনিয়ম-দুনীর্তি চিহ্নিত করায় তদন্তকারী শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে অন্য এক শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় একাডেমি সুপার ভাইজার প্রান কুমার ঘটককে তদন্তের নির্দেশ দিয়েছেন নির্বাহী কর্মকর্তা। সূত্রে জানা গেছে, রাজিহার ইউনিয়নের ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মাদ জহির উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এ কারণের ওই বিদ্যালয়ের অর্থ কমিটির সদস্য বিজ্ঞান বিভাগের শিক্ষক ওমর আলী সরদার ও ধর্মীয় শিক্ষক মো. ছরোয়ার হোসেনকে খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়। বুধবার সকালে ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মাদ জহির উদ্দিন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৮ মে পর্যন্ত ৫০ ধরনের আয়-ব্যয়ের হিসাব কমিটির কাছে জমা দেন। ওই দাখিলকৃত আয়-ব্যয়ের হিসাবের ২০টি বিষয়ে গরমিল চিহ্নিত করেন তদন্ত কমিটির দুই শিক্ষক। ওই কমিটির সদস্য শিক্ষক ওমর আলী সরদারের কাছ থেকে অন্য শিক্ষক সৌমেন গাইন দাখিলকৃত হিসাব দেখে ফেলেন। একারনে তদন্ত কমিটির সদস্য বিজ্ঞান বিভাগের শিক্ষক ওমর আলী সরদারকে পরীক্ষার হল থেকে চতুর্থ শ্রেণির কর্মচারী মহাসিন কাজী ও পরিছন্নতাকর্মী সোহাগ সরদার জাপটে ধরে সহকারী প্রধান শিক্ষক জহির উদ্দিনের কাছে নিয়ে যান। পরে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মাদ জহির উদ্দিন ওই শিক্ষককে কিল-ঘুসি লাথি মারতে থাকেন। বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ে গিয়ে তিনজন শিক্ষক ও ১২ জন শিক্ষার্থীকে দেখা গেছে। তবে প্রধান শিক্ষক হাবিবুর রহমান পিন্টু ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মাদ জহির উদ্দিনকে পাওয়া যায়নি। পরে সহকারী প্রধান শিক্ষক জহির উদ্দিনের (০১৭১৭০৫১৬১৯) নম্বরে মোবাইলে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে চতুর্থ শ্রেণির কর্মচারী মহাসিন কাজী ও পরিছন্নতাকর্মী সোহাগ সরদার জাপটে ধরার বিষয় অস্বীকার করে বলেন, শিক্ষকরা তকাতর্কি করেছে দেখেছি। মারামারি হয়নি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম