কাঁঠালিয়ায় মোটর চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে মৃত্যু
Advertisement
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কাঁঠালিয়ায় বৈদ্যুতিক মোটর চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে রাজ্জাক হাওলাদার নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে বাশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজ্জাক হাওলাদারের বাড়ি বাশবুনিয়া গ্রামে। তিনি পেশায় একজন বয়াতি ছিলেন। জানা যায়, রাজ্জাক হাওলাদার উত্তর বাশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির বৈদ্যুতিক মোটর চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
